আমিরাতে মিষ্টি ও কাগজে মাদকের বিষয়ে পুলিশের সতর্কতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ২২:২৮
শুধু মিষ্টি নয়, সাধারণ এফোরের মতো একটি কাগজ কিংবা অপরিচিত নম্বর থেকে আসা উপহারও মাদকের ফাঁদ হতে পারে এমনই সতর্কবার্তা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল অ্যান্টি-নারকোটিকস অথরিটি। কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক চোরাকারবারিরা এখন শিশু ও কিশোরদের টার্গেট করতে আরো কৌশলী পদ্ধতি ব্যবহার করছে। সাম্প্রতিক সময়ে এমন তিনটি পদ্ধতি শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একটি হলো মাদকদ্রব্য এ৪ কাগজে মিশিয়ে বা ভিজিয়ে রাখা, যাতে বাইরে থেকে সহজে বোঝা না যায়। আরেকটি পদ্ধতিতে মিষ্টির ভেতরে মাদক লুকিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি অপরিচিত নম্বর বা অজানা ব্যক্তির মাধ্যমে কুরিয়ার বা ডেলিভারি সার্ভিসে হঠাৎ করে উপহার কিংবা প্যাকেজ পাঠিয়েও তরুণদের ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে।
তাই কর্তৃপক্ষ অভিভাবক ও তরুণদের অপরিচিত কারো দেওয়া উপহার বা সন্দেহজনক প্যাকেজ গ্রহণ না করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সন্তানদের আচরণে অস্বাভাবিক কোনো পরিবর্তন দেখা গেলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। ফলে এ বিষয় নিয়ে সতর্ক থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদেরও।
logo-1-1740906910.png)