Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানে থেকে প্রায় তিন হাজার প্রবাসী বহিষ্কার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ২২:২২

ওমানে থেকে প্রায় তিন হাজার প্রবাসী বহিষ্কার

ওমানে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে চলতি বছরের প্রথম ছয় মাসে ২ হাজার ৯৪৪ জন প্রবাসী কর্মীকে দেশটি থেকে বহিষ্কার করা হয়েছে। দেশটির শ্রম মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট ১১ হাজার ১৭২ জন অ-ওমানি কর্মীর বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। এ সময়ে শ্রম আইন মেনে চলা হচ্ছে কিনা, তা নিশ্চিত করতে ৬ হাজার ৭০৭টি পরিদর্শন অভিযান পরিচালনা করা হয়, যেখানে সামগ্রিকভাবে কমপ্লায়েন্স বা আইন মেনে চলার হার ছিল ৬৯ দশমিক ৫ শতাংশ। পরিদর্শনের পর ৪ হাজার ৬৮০টি মামলা পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। আর সমঝোতার সিদ্ধান্তের ভিত্তিতে ২৭২টি কর্মসংস্থানের সুযোগও নিবন্ধন করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কাজ করা কিংবা অনুমোদিত চাকরির শর্তের বাইরে কাজ করাসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে এসব অভিযান চালানো হচ্ছে। ওমান সরকার বলছে, শ্রমবাজারকে আরো সুশৃঙ্খল করা, কর্মী ও নিয়োগকর্তা উভয়ের অধিকার নিশ্চিত করা এবং অনিয়মিত কর্মসংস্থান বন্ধ করাই এই কঠোর নজরদারির মূল লক্ষ্য। বিশেষ করে প্রবাসী কর্মীদের জন্য এই তথ্য গুরুত্বপূর্ণ। কারণ বৈধ অনুমোদন ছাড়া বা নির্ধারিত শর্তের বাইরে কাজ করলে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দেশ থেকে বহিষ্কারের মতো কঠোর শাস্তির মুখেও পড়তে হতে পারে।

Logo