Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরব হাজার হাজার সেভ্রোলেট গাড়ি ফিরিয়ে নিতে বলেছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ২২:১৯

সৌদি আরব হাজার হাজার সেভ্রোলেট গাড়ি ফিরিয়ে নিতে বলেছে

সৌদি আরবের বাণিজ্য মন্ত্রণালয় ২৭ হাজার ৩৬০টি সেভ্রোলেট গাড়ি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। গাড়িগুলোতে চালকের পাশের এয়ারব্যাগের এমন একটি ত্রুটি ধরা পড়েছে, যা দুর্ঘটনার সময় এয়ারব্যাগ সক্রিয় হলে ভেতর থেকে ধারালো ধাতব টুকরো ছিটকে পড়ার ঝুঁকি তৈরি করতে পারে। এতে গুরুতর আহত হওয়া এমনকি মৃত্যুর আশঙ্কাও রয়েছে। এই রিকলের আওতায় রয়েছে সেভ্রোলেট ট্র্যাক্স, ক্রুজ ও অ্যাভিও মডেলের নির্দিষ্ট কিছু গাড়ি। এর মধ্যে ২০১০ থেকে ২০১৭ সালের ট্র্যাক্স, ২০১২ থেকে ২০১৮ সালের ক্রুজ এবং ২০১০ থেকে ২০১৭ সালের অ্যাভিও মডেল রয়েছে।

সৌদি বাণিজ্য মন্ত্রণালয় গাড়ির মালিকদের দ্রুত নিজেদের গাড়ি এই রিকলের আওতায় পড়েছে কিনা, তা যাচাই করার আহ্বান জানিয়েছে। এ জন্য গাড়ির ভেহিকল আইডেন্টিফিকেশন নম্বর বা ভিআইএন ব্যবহার করে Recalls.sa প্ল্যাটফর্মে তথ্য যাচাই করা যাবে। কোনো গাড়ি তালিকায় থাকলে জেনারেল মোটরস, আলজোমাইহ অটোমোটিভ কোম্পানি অথবা ইউনিভার্সাল মোটরস এজেন্সির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় মেরামত সম্পূর্ণ বিনামূল্যে করিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

Logo