Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে বাড়ছে বিদেশি বিনিয়োগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১৬:৩১

সৌদিতে বাড়ছে বিদেশি বিনিয়োগ

সৌদি আরবে বিদেশি বিনিয়োগে বড় ধরনের উন্নতি দেখা গেছে। ২০২৬ সালের প্রথম তিন মাসে দেশটিতে বিদেশি সরাসরি বিনিয়োগ বা এফডিআইয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ১২৩ ট্রিলিয়ন সৌদি রিয়াল, যা ২০২৫ সালের একই সময়ের তুলনায় ১২ শতাংশ বেশি। সৌদি সেন্ট্রাল ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশটির মোট বিদেশি বিনিয়োগের প্রায় ৩২ শতাংশই এখন সরাসরি বিদেশি বিনিয়োগ।

শুধু এফডিআই নয়, একই সময়ে সৌদি অর্থনীতিতে মোট বিদেশি বিনিয়োগের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩ দশমিক ৫৩১ ট্রিলিয়ন রিয়ালে, যা এক বছরের ব্যবধানে ১৮ শতাংশ বেশি। এর মধ্যে পোর্টফোলিও বিনিয়োগ যার মধ্যে শেয়ার, ইনভেস্টমেন্ট ফান্ডের অংশ এবং ঋণপত্র রয়েছে; যার পরিমাণ প্রায় ১ দশমিক ৪৬৭ ট্রিলিয়ন রিয়াল।

আর অন্যান্য বিদেশি বিনিয়োগের পরিমাণ প্রায় ৯৪১ বিলিয়ন রিয়াল। অর্থনীতিবিদদের কাছে বিদেশি সরাসরি বিনিয়োগ বেশি  গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। কারণ এটি সাধারণত দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক ও বিনিয়োগের আগ্রহকে নির্দেশ করে। সৌদি আরবের অর্থনীতিকে আরো বৈচিত্র্যময় করা এবং তেলনির্ভরতা কমানোর লক্ষ্য নিয়ে ভিশন ২০৩০-এর আওতায় বিদেশি বিনিয়োগ আকর্ষণের ওপর জোর দেওয়া হচ্ছে।

আর সর্বশেষ এই পরিসংখ্যানকে সৌদি আরবের অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে।

Logo