Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে গাড়ির গ্লাস টিন্ট করা যাবে ৫০%

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১৬:৩০

বাহরাইনে গাড়ির গ্লাস টিন্ট করা যাবে ৫০%

বাহরাইনে গাড়ির জানালায় টিন্ট করার নিয়মে পরিবর্তন আসতে পারে। প্রচণ্ড গরমের কারণে গাড়ির ভেতরের তাপ কমাতে জানালায় ৫০ শতাংশ পর্যন্ত গাঢ় টিন্ট করার অনুমতি দেওয়ার প্রস্তাব দিয়েছেন দেশটির সংসদ সদস্য হামাদ আল দোয়। প্রস্তাবটির মূল কারণ হলো, বাহরাইনের প্রচণ্ড গরমে গাড়ির ভেতরে সরাসরি সূর্যের আলো পড়লে তাপমাত্রা অনেক বেড়ে যায়।

জানালায় গাঢ় টিন্ট থাকলে সূর্যের আলো ও তাপ কিছুটা কম ঢুকবে, ফলে গাড়ির ভেতরটা তুলনামূলক ঠান্ডা থাকবে এবং চালক ও যাত্রীদের আরামও বাড়বে। তিনি আরো বলেন, গাড়ির ভেতরের তাপ কমলে সব সময় এসি সর্বোচ্চ ক্ষমতায় চালানোর প্রয়োজন কিছুটা কমতে পারে, ফলে জ্বালানি বা গাড়ির ব্যবহারের খরচও কমানোর সুযোগ তৈরি হতে পারে। তবে বিষয়টি শুধু আরামের নয়, নিরাপত্তাও এখানে গুরুত্বপূর্ণ। কারণ অতিরিক্ত গাঢ় টিন্ট হলে গাড়ির ভেতরে কে আছে বা চালক কী করছেন, তা বাইরে থেকে দেখা কঠিন হতে পারে।

তাই প্রস্তাবে বলা হয়েছে, নতুন টিন্টের মাত্রা নির্ধারণের সময় যাত্রী ও রাস্তার নিরাপত্তার বিষয়গুলোও বিবেচনা করতে হবে। সংসদ সদস্যের বক্তব্য অনুযায়ী, জিসিসির কিছু দেশেও তুলনামূলক বেশি মাত্রায় গাড়ির টিন্টের অনুমতি রয়েছে, তবে সেখানে নিরাপত্তা ও ট্রাফিক নিয়মও মানা হয়। নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, আগে প্রস্তাবটি নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা ও আলোচনা হবে। এরপর কর্তৃপক্ষ অনুমোদন দিলে তবেই নতুন নিয়ম কার্যকর হবে। 

Logo