কুয়েতে থাকা ২৮৭ জন প্রবাসীর বাতিল হওয়া আবাসিক ঠিকানা পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছে। দেশটির Public Authority for Civil Information বা PACI জানিয়েছে, বাড়ির মালিকের দেওয়া তথ্য বা ভবন ভেঙে ফেলার কারণে এই ২৮৭ জনের আগের আবাসিক ঠিকানা বাতিল করা হয়েছিল। এখন তাদের ৩০ দিনের মধ্যে নতুন ঠিকানা রেজিস্টার করতে হবে। এটি PACI অফিসে গিয়ে করা যাবে, অথবা প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সাহেল অ্যাপের মাধ্যমেও করা যাবে।
নির্ধারিত সময়ের মধ্যে নতুন ঠিকানা রেজিস্টার না করলে সর্বোচ্চ ১০০ কুয়েতি দিনার জরিমানা হতে পারে। পাশাপাশি বাড়ির মালিকদের জন্য সাহেল অ্যাপে নতুন ‘Removal of Address’ service চালু করেছে পিএসিআই। এর মাধ্যমে কোনো ব্যক্তি তাদের বাড়ির ঠিকানায় আর না থাকলে মালিক অনলাইনে সেই ঠিকানা সরানোর আবেদন করতে পারবেন এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদনের অগ্রগতিও দেখতে পারবেন।
logo-1-1740906910.png)