Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানে সমুদ্রপথে ঢোকার চেষ্টাকালে তিন এশিয়ান আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ২৩:২২

ওমানে সমুদ্রপথে ঢোকার চেষ্টাকালে তিন এশিয়ান আটক

ওমানে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করতে গিয়ে তিন এশীয় নাগরিক আটক হয়েছে। দেশটির নর্থ আল বাতিনাহার শিনাস এলাকায় উপকূলরক্ষী পুলিশ একটি নৌকা আটক করে। ওই নৌকায় থাকা তিনজন ব্যক্তি সমুদ্রপথে অবৈধভাবে ওমানে ঢোকার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।। তবে তারা কোন দেশের নাগরিক, তা বলা হয়নি।

শুধু তাই নয়, তাদের কাছে ওমানে পাচারের জন্য গাজার একটি চালানও পাওয়া গেছে। পরে তিনজনকেই আটক করা হয় এবং বর্তমানে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওমানের কর্তৃপক্ষ অবৈধভাবে দেশে প্রবেশ এবং মাদক পাচারের মতো ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে। দেশটিতে প্রবাসী বা অন্য যে কোনো ব্যক্তির বৈধ কাগজপত্র ছাড়া ওমানে প্রবেশের চেষ্টা করা বা মাদক বহন করা গুরুতর অপরাধ এবং এর জন্য কঠোর আইনি ব্যবস্থা হতে পারে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদেরও

Logo