আমিরাতে ভারী বৃষ্টির কারণে দুই ধরনের সতর্কতা জারি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ২৩:২১
আমিরাতে আবারো খারাপ আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। দেশটির National Centre of Meteorology বা NCM কয়েকটি এলাকায় হলুদ ও কমলা সতর্কতা জারি করেছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, কিছু জায়গায় ভারী বৃষ্টি, দমকা হাওয়া এবং ধুলার কারণে রাস্তায় দৃশ্যমানতা অনেক কমে যেতে পারে। বিশেষ করে দুবাই, শারজাহ এবং দেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় এই সতর্কতা জারি করা হয়েছে। Orange Alert থাকা এলাকাগুলোতে আবহাওয়া তুলনামূলকভাবে বেশি খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
এনসিএম জানিয়েছে, ১০ আগস্ট ১০টা পর্যন্ত এসব এলাকায় ঝুঁকিপূর্ণ আবহাওয়া থাকতে পারে এবং এই সপ্তাহেও আরো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গাড়িচালকদের বিশেষভাবে সতর্ক থাকতে বলেছে। বৃষ্টি বা ধুলার সময় রাস্তায় দৃষ্টিসীমা কমে গেলে গাড়ির গতি কমিয়ে সাবধানে গাড়ি চালানো এবং প্রয়োজন ছাড়া ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঝড়বাদলার এই সময়ে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদেরও এসব আবহাওয়া নির্দেশনা মেনে চলা উচিত।
logo-1-1740906910.png)