সৌদি আরবের পর্যটন খাতে উল্লেখযোগ্য উন্নতির কারণে কর্মীর চাহিদা বাড়ছে। দেশটিতে আসছেন বিপুল সংখ্যক বিদেশি পর্যটক। আর সেই কারণে হোটেল ও পর্যটন খাতে আসছে নতুন নিয়ম। এই প্রেক্ষাপটে দেশটির পর্যটন মন্ত্রণালয় বিভিন্ন হোটেল ও অন্যান্য আবাসিক ব্যবস্থাপনায় কতজন কর্মী থাকবে তার একটি নির্দেশনা প্রস্তাব করেছে। নতুন প্রস্তাব অনুযায়ী, লাক্সারি হোটেল, ভিলা, অ্যাপার্টমেন্ট ও রিসোর্টের প্রতি রুমে ৩ জন কর্মী রাখতে হবে। সাধারণ পাঁচতারকা হোটেলে প্রতি ৫টি রুমের জন্য ৪ জন, চার তারকা হোটেলে ৫টি রুমের জন্য ৩ জন, তিন তারকা হোটেলে ৫টি রুমের জন্য ২ জন এবং দুই তারকা হোটেলে ৫টি রুমের জন্য ১ জন কর্মী রাখতে হবে।
এই নির্দিষ্ট সংখ্যক কর্মী সারা বছর অবশ্যই রাখতে হবে। নতুন নিয়ম চালু হওয়ার আগে যেসব প্রতিষ্ঠানের লাইসেন্স রয়েছে, তারা নিয়ম পূরণ করার জন্য সর্বোচ্চ ১৮০ দিন সময় পাবে, আর কোনো হোটেল যদি নিজের শ্রেণি ক্যাটাগরি বাড়ায়, তাহলে তা পূরণের জন্য সর্বোচ্চ ৯০ দিন সময় পাবে। কর্মীর সংখ্যা নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হবে। প্রতিষ্ঠানের নামে সরাসরি নিবন্ধিত কর্মী ছাড়াও Ajeer platform-এর মাধ্যমে affiliated operating company-তে নিবন্ধিত কর্মী হিসেবে বিবেচনা করা হবে। কর্মীর তথ্য পরিবর্তন হলে তিন মাসের মধ্যে তা আপডেট করতে হবে। আর এই নিয়ম মানা হচ্ছে কিনা, তা দেখা এবং নিয়ম ভাঙলে জরিমানা বা আইনি ব্যবস্থা নেওয়া শুরু হবে ১ জানুয়ারি ২০২৭ থেকে।
logo-1-1740906910.png)