বাহরাইনে অতিরিক্ত গরমের কারণে মাছ ধরা ব্যাহত হওয়ায় বাজারে মাছের সরবরাহ কমে যাওয়ায় বেড়ে গেছে দাম। বর্তমানে এক কেজি বাহরাইনি সাফি মাছের দাম প্রায় ৭ বাহরাইনি দিনার পর্যন্ত উঠেছে। জেলেরা বলছেন, এখন বাজারে যে পরিমাণ মাছ আসছে, তা চাহিদার তুলনায় খুবই কম এবং মাছ ধরা আগের তুলনায় অনেক কঠিন হয়ে গেছে। একজন জেলে স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বর্তমানে মাছ ধরা গরমের কারণে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। পরিস্থিতি যদি এমনই থাকে এবং তাপমাত্রা আরো বাড়তে থাকে, তাহলে সামনে মাছ ধরার পরিমাণ আরো কমতে পারে এবং বাজারে মাছের দামও আরো বাড়ার আশঙ্কা রয়েছে।
মাছের পাশাপাশি বাহরাইনে বেড়ে গেছে স্বর্ণের দামও। এক সপ্তাহে দেশটিতে স্বর্ণের দাম প্রায় ৭ শতাংশ বেড়েছে। আর ২১ ক্যারেট স্বর্ণের দাম কিছু দোকানে প্রতি গ্রামে প্রায় ৪৬.১০০ বাহরাইনি দিনার পর্যন্ত উঠেছে। একই সময়ে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে প্রায় ৪ হাজার ৩৪২ ডলারে পৌঁছেছে, যা গত সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। হিসাব অনুযায়ী, বাহরাইনে ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রামে প্রায় ৫২.৫ দিনার, আর ২১ ক্যারেট স্বর্ণের প্রায় ৪৫.৯ দিনার পর্যন্ত উঠেছে। ব্যবসায়ীদের মতে, আন্তর্জাতিক পরিস্থিতি, ডলারের দাম, যুক্তরাষ্ট্রের সুদের হার এবং হরমুজ প্রণালীর পরিস্থিতির ওপর নির্ভর করে সামনে সোনার দাম আরো ওঠানামা করতে পারে।
logo-1-1740906910.png)