Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদির আছির প্রদেশ বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

হাসান মাহমুদ, সৌদি আরব

হাসান মাহমুদ, সৌদি আরব

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১৭:৩৯

সৌদির আছির প্রদেশ বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সৌদি আরবে আছির প্রদেশ কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

এই উপলক্ষে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত সব শহীদের স্মরণে আবহা খামিস মোশাইতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৫ আগস্ট আছির প্রদেশ কেন্দ্রীয় বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়ার সভাপতিত্বে ও আবহা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হাই আল মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আছির প্রদেশ বিএনপির সিনিয়র সভাপতি ফরিদ আহমেদ।

প্রধান বক্তা ছিলেন আবহা বিএনপির সহসভাপতি ওমর ফারুক। এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন আছির প্রদেশ কেন্দ্রীয় বিএনপির দপ্তর সম্পাদক বাহাদুর হোসাইন, সামছুল হক, মহিউদ্দিন, সজিব ফিরোজ, আনোয়ার হোসেম সুমনসহ সংগঠনের সব নেতৃবৃন্দ।

Logo