জীবন মানের স্কোরে ওমানের মানুষের আরো উন্নতি হয়েছে। গোটা আরব বিশ্বে ওমানের অবস্থান এখন প্রথম। ২০২৬ সালের নামবিও কোয়ালিটি অব লাইফ ইনডেক্সে সারা পৃথিবীতে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ওমান। গত বছর একই সময়ে দেশটি চতুর্থ অবস্থানে ছিল। এবার ওমানের স্কোর ২০৩.৯, আর এশিয়া ও আরব বিশ্বের মধ্যে ওমানই প্রথম স্থানে রয়েছে। তালিকায় ওমানের আগে রয়েছে নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গ।
এই র্যাঙ্কিংয়ে মানুষের জীবনযাত্রার মান বোঝার জন্য নিরাপত্তা, আয় করার ক্ষমতা, চিকিৎসা ব্যবস্থা, জীবনযাত্রার খরচ, বাড়ির দাম, যাতায়াতের সময়, দূষণ এবং আবহাওয়ার মতো বিষয় বিবেচনা করা হয়, যা পৃথিবীর অন্যান্যদের তুলনায় খুব ভালো অবস্থানে রয়েছে ওমান। বিশেষ করে নিরাপত্তা, কম দামে জ্বালানি ক্রয়, বাড়ির তুলনামূলক কম দাম এবং কম সময়ে যাতায়াতের কারণে ভালো অবস্থানে রয়েছে।
এদিকে জিসিসি দেশগুলোর মধ্যে কাতার ১২তম, ইউএই ২৯তম, কুয়েত ৩৪তম এবং সৌদি আরব ৩৮তম অবস্থানে রয়েছে। যদিও নামবিও কোনো সরকারি পরিসংখ্যান রিপোর্ট নয়, তবু এই পরিসংখ্যান থেকে একটি সামগ্রিক পরিস্থিতির চিত্র পাওয়া যায়।
logo-1-1740906910.png)