Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনের রাজপথে আরো ট্রাফিক ক্যামেরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১৯:৩১

বাহরাইনের রাজপথে আরো ট্রাফিক ক্যামেরা

বাহরাইনের সড়কে নিরাপত্তা বাড়াতে নতুন করে ১০০টি স্মার্ট ট্রাফিক ক্যামেরা বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বাহরাইনের ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে, স্মার্ট ক্যামেরা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ট্রাফিক আইন ভাঙার ঘটনা এবং সড়ক দুর্ঘটনা কমানোই এর মূল লক্ষ্য।

এরই মধ্যে স্মার্ট ক্যামেরা ব্যবস্থার প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নতুন প্রযুক্তি ও রাস্তার উন্নয়নের কারণে ইতোমধ্যে ট্রাফিক আইন লঙ্ঘন এবং দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে গাড়িচালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার সচেতনতাও বেড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখন আরো ১০০টি স্মার্ট ক্যামেরা যুক্ত হলে রাস্তায় নজরদারি আরো বাড়বে এবং ট্রাফিক নিয়ম ভাঙার ঘটনা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।

বাহরাইনের ট্রাফিক বিভাগ জানিয়েছে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পুরো ট্রাফিক ব্যবস্থা আরো উন্নত করার কাজ অব্যাহত থাকবে এবং এর প্রধান লক্ষ্য হলো মানুষের জীবন ও সম্পদ নিরাপদ রাখা এবং সড়ক দুর্ঘটনা কমানো। ফলে বাহরাইনের সড়কে গাড়ি চলাচল আর চলতি পথে প্রবাসী বাংলাদেশিদের মানতে হবে ট্রাফিক সিগন্যাল। 

Logo