কুয়েতে থাকা প্রবাসীদের অনেকের ভিসা বাতিল হয়েছে। নতুন নিয়মের কারণে ভিজিট ভিসা থেকে রেসিডেন্সি ভিসায় পরিবর্তনের আবেদন করে অনেকেই প্রত্যাখ্যাত হয়েছেন। নতুন নিয়ম অনুযায়ী, এখন শুধু ভিজিট ভিসায় কুয়েতে ঢুকলেই রেসিডেন্সি ভিসা পাওয়ার সুযোগ নেই। আবেদনকারীর ভিসার ধরন, পারিবারিক সম্পর্ক, চাকরি বা পেশা এবং নির্দিষ্ট যোগ্যতা; সবকিছু যাচাই করা হচ্ছে।
নতুন নিয়মে কিছু নির্দিষ্ট ক্যাটাগরির মানুষ ভিজিট ভিসা থেকে রেসিডেন্সিতে যেতে পারবেন। এর মধ্যে নির্দিষ্ট সরকারি ভিজিট ভিসাধারী, কিছু গৃহ কর্মী, কুয়েতে থাকা নিকট পরিবারের সদস্যের সঙ্গে যোগ দিতে আসা ফ্যামিলি ভিজিট ভিসাধারী এবং কিছু ওয়ার্ক ভিসা ও বিশেষ মানবিক কেস রয়েছে। তবে প্রতিটি ক্ষেত্রেই নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। তাই ভিজিট ভিসায় থাকা প্রবাসীদের দালালের কথায় নয়, নিজের ভিসার ধরন ও প্রয়োজনীয় কাগজপত্র ঠিক আছে কিনা, তা আগে যাচাই করা জরুরি।
এ ব্যাপারে সচেতন থাকতে হবে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদেরও।
logo-1-1740906910.png)