Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে মহানবীর জন্মদিনে সরকারি ছুটি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০০:৩৫

আমিরাতে মহানবীর জন্মদিনে সরকারি ছুটি

মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্মদিন উপলক্ষে আগামী ২৮ আগস্ট ২০২৬ শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। এই ছুটি ফেডারেল সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি দুই খাতের কর্মীদের জন্যই প্রযোজ্য হবে। মহানবীর জন্মদিনকে ইসলামী ক্যালেন্ডারে মাওলিদ আল নাবাবি বলা হয় এবং এটি হিজরি মাস রবিউল আউয়ালের ১২ তারিখে পালিত হয়।

এবার ছুটির দিনটি শুক্রবার হওয়ায় দেশটির নাগরিক বাসিন্দারা টানা তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন। এরপর ৩১ আগস্ট সোমবার থেকে আবার নিয়মিত কাজ শুরু হবে।আমিরাতের বাসিন্দাদের জন্য আগস্ট মাসে এটি হতে যাচ্ছে সবচেয়ে দীর্ঘ ছুটি। 

Logo