সৌদি আরবের মক্কায় একটি গুরুত্বপূর্ণ যৌথ প্রতিরক্ষা চুক্তি বা Makkah Joint Defense Agreement স্বাক্ষরিত হয়েছে। ৭ আগস্ট ২০২৬ মক্কায় সৌদি, তুরস্ক ও পাকিস্তার এই চুক্তিতে সই করেছে। এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো তিন দেশের যে কোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলাকে তিনটি দেশের ওপরই হামলা হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ, কোনো একটি দেশ আক্রান্ত হলে বাকি দুই দেশও সেই নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে যুক্ত হবে। চুক্তির মাধ্যমে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরো শক্তিশালী করার কথা বলা হয়েছে।
এই তিন দেশের মধ্যে আগেও সামরিক ও কৌশলগত সম্পর্ক ছিল, তবে এবার তা একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা কাঠামোর মধ্যে আনা হলো। সৌদি আরবের জন্য এই চুক্তি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ দেশটি সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরো শক্তিশালী করার চেষ্টা করছে।
পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের ২০২৫ সালের একটি Strategic Mutual Defense Agreement-ও ছিল, যেখানে এক দেশের ওপর আগ্রাসনকে উভয় দেশের ওপর আগ্রাসন হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছিল। এবার তুরস্কও নতুন এই ত্রিপক্ষীয় ব্যবস্থার অংশ হলো।
logo-1-1740906910.png)