Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে স্মার্টফোনে অ্যাপ নামানো নিয়ে পুলিশের সতর্কতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০০:৩৩

বাহরাইনে স্মার্টফোনে অ্যাপ নামানো নিয়ে পুলিশের সতর্কতা

বাহরাইনে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছে দেশটির পুলিশ। অপরিচিত বা ভেরিফাই করা হয়নি- এমন কোনো অ্যাপ মোবাইলে ইনস্টল করার আগে অবশ্যই সতর্ক থাকতে বলা হয়েছে। কারণ দেখতে সাধারণ মনে হলেও এসব অ্যাপের মাধ্যমে আপনার ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি হতে পারে, এমনকি পুরো ফোনের নিরাপত্তাও ঝুঁকির মধ্যে পড়তে পারে। বিশেষ করে অপরিচিত লিংক, মেসেজ বা ওয়েবসাইট থেকে কোনো অ্যাপ ডাউনলোড না করার পরামর্শ দেওয়া হয়েছে।

অনেক সময় প্রতারকরা জনপ্রিয় বা প্রয়োজনীয় কোনো অ্যাপের মতো দেখতে ভুয়া অ্যাপ তৈরি করে মানুষের ফোনে ঢোকার চেষ্টা করে। তাই কোনো অ্যাপ ইনস্টল করার আগে সেটি আসল কিনা এবং সেটি কোথা থেকে ডাউনলোড করা হয়েছে; এসব বিষয় দেখে নেওয়া জরুরি। সবচেয়ে নিরাপদ উপায় হলো শুধু ফোনের official app store ব্যবহার করে অ্যাপ ডাউনলোড করা এবং অপ্রয়োজনীয় অ্যাকসেস চাওয়া অ্যাপ থেকেও দূরে থাকা। 

Logo