Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৮ আগস্ট ২০২৬

সৌদির সাথে তিন দেশের সামরিক চুক্তি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১৬:৩৯

সৌদির সাথে তিন দেশের সামরিক চুক্তি

বাহরাইন

বাহরাইনে স্মার্টফোনে অ্যাপ নামানো নিয়ে পুলিশের সতর্কতা

বাহরাইনে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছে দেশটির পুলিশ। অপরিচিত বা ভেরিফাই করা হয়নি- এমন কোনো অ্যাপ মোবাইলে ইনস্টল করার আগে অবশ্যই সতর্ক থাকতে বলা হয়েছে। কারণ দেখতে সাধারণ মনে হলেও এসব অ্যাপের মাধ্যমে আপনার ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি হতে পারে, এমনকি পুরো ফোনের নিরাপত্তাও ঝুঁকির মধ্যে পড়তে পারে। বিশেষ করে অপরিচিত লিংক, মেসেজ বা ওয়েবসাইট থেকে কোনো অ্যাপ ডাউনলোড না করার পরামর্শ দেওয়া হয়েছে। অনেক সময় প্রতারকরা জনপ্রিয় বা প্রয়োজনীয় কোনো অ্যাপের মতো দেখতে ভুয়া অ্যাপ তৈরি করে মানুষের ফোনে ঢোকার চেষ্টা করে। তাই কোনো অ্যাপ ইনস্টল করার আগে সেটি আসল কিনা এবং সেটি কোথা থেকে ডাউনলোড করা হয়েছে; এসব বিষয় দেখে নেওয়া জরুরি। সবচেয়ে নিরাপদ উপায় হলো শুধু ফোনের official app store ব্যবহার করে অ্যাপ ডাউনলোড করা এবং অপ্রয়োজনীয় অ্যাকসেস চাওয়া অ্যাপ থেকেও দূরে থাকা। 

সৌদি আরব

সৌদির সাথে তিন দেশের সামরিক চুক্তি

সৌদি আরবের মক্কায় একটি গুরুত্বপূর্ণ যৌথ প্রতিরক্ষা চুক্তি বা Makkah Joint Defense Agreement স্বাক্ষরিত হয়েছে। ৭ আগস্ট ২০২৬ মক্কায় সৌদি, তুরস্ক ও পাকিস্তার এই চুক্তিতে সই করেছে। এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো তিন দেশের যে কোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলাকে তিনটি দেশের ওপরই হামলা হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ, কোনো একটি দেশ আক্রান্ত হলে বাকি দুই দেশও সেই নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে যুক্ত হবে। চুক্তির মাধ্যমে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরো শক্তিশালী করার কথা বলা হয়েছে। এই তিন দেশের মধ্যে আগেও সামরিক ও কৌশলগত সম্পর্ক ছিল, তবে এবার তা একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা কাঠামোর মধ্যে আনা হলো। সৌদি আরবের জন্য এই চুক্তি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ দেশটি সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরো শক্তিশালী করার চেষ্টা করছে। পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের ২০২৫ সালের একটি Strategic Mutual Defense Agreement-ও ছিল, যেখানে এক দেশের ওপর আগ্রাসনকে উভয় দেশের ওপর আগ্রাসন হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছিল। এবার তুরস্কও নতুন এই ত্রিপক্ষীয় ব্যবস্থার অংশ হলো।  

সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে মহানবীর জন্মদিনে সরকারি ছুটি

মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্মদিন উপলক্ষে আগামী ২৮ আগস্ট ২০২৬ শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। এই ছুটি ফেডারেল সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি দুই খাতের কর্মীদের জন্যই প্রযোজ্য হবে। মহানবীর জন্মদিনকে ইসলামী ক্যালেন্ডারে মাওলিদ আল নাবাবি বলা হয় এবং এটি হিজরি মাস রবিউল আউয়ালের ১২ তারিখে পালিত হয়। এবার ছুটির দিনটি শুক্রবার হওয়ায় দেশটির নাগরিক বাসিন্দারা টানা তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন। এরপর ৩১ আগস্ট সোমবার থেকে আবার নিয়মিত কাজ শুরু হবে।আমিরাতের বাসিন্দাদের জন্য আগস্ট মাসে এটি হতে যাচ্ছে সবচেয়ে দীর্ঘ ছুটি। 

ওমান

ওমানে শালীনতা ভঙ্গের দায়ে বিভিন্ন দেশের নারী গ্রেপ্তার

ওমানের মাসকাট গভর্নরেট এলাকায় কয়েকজন প্রবাসী নারীকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ। তাদের বিরুদ্ধে জনসমক্ষে শালীনতাবিরোধী পোশাক পরিধান ও আচরণের প্রমাণ পাওয়া গেছে, যা দেশটির সামাজিক রীতি ও জনসাধারণের শালীনতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে বিবেচিত হয়েছে। এর পাশাপাশি তাদের বিরুদ্ধে শ্রম আইন এবং রেসিডেন্সি বা বসবাসের নিয়ম ভঙ্গের অভিযোগও আনা হয়েছে। তবে ঠিক কতজন নারীকে আটক করা হয়েছে বা তাদের বিরুদ্ধে নির্দিষ্টভাবে কী ধরনের অভিযোগ রয়েছে, সে বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি। বর্তমানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে। ওমানের আইনে শালীনতাবিরোধী আচরণের শাস্তি অত্যন্ত কঠোর। এ ধরনের অপরাধের জন্য এক থেকে তিন মাস পর্যন্ত জেল, ১০০ থেকে ৩০০ ওমানি রিয়াল জরিমানা, অথবা একই সঙ্গে জেল ও জরিমানা দুই ধরনের শাস্তিই হতে পারে। এমনকি সন্দেহজনক কোনো আচরণ দেখলে সাধারণ মানুষও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানাতে পারেন। তাই ওমানে থাকা প্রবাসী ও পর্যটকদের জন্য দেশটির পোশাক, আচরণ, সংস্কৃতি, আবাসন আইন এবং শ্রম আইন সম্পর্কে সচেতন থাকা খুবই গুরুত্বপূর্ণ। 

কুয়েত

কুয়েতে রেসিডেন্সি বাতিল অনেক প্রবাসীর

কুয়েতে থাকা প্রবাসীদের অনেকের ভিসা বাতিল হয়েছে। নতুন নিয়মের কারণে ভিজিট ভিসা থেকে রেসিডেন্সি ভিসায় পরিবর্তনের আবেদন করে অনেকেই প্রত্যাখ্যাত হয়েছেন। নতুন নিয়ম অনুযায়ী, এখন শুধু ভিজিট ভিসায় কুয়েতে ঢুকলেই রেসিডেন্সি ভিসা পাওয়ার সুযোগ নেই। আবেদনকারীর ভিসার ধরন, পারিবারিক সম্পর্ক, চাকরি বা পেশা এবং নির্দিষ্ট যোগ্যতা; সবকিছু যাচাই করা হচ্ছে। নতুন নিয়মে কিছু নির্দিষ্ট ক্যাটাগরির মানুষ ভিজিট ভিসা থেকে রেসিডেন্সিতে যেতে পারবেন। এর মধ্যে নির্দিষ্ট সরকারি ভিজিট ভিসাধারী, কিছু গৃহ কর্মী, কুয়েতে থাকা নিকট পরিবারের সদস্যের সঙ্গে যোগ দিতে আসা ফ্যামিলি ভিজিট ভিসাধারী এবং কিছু ওয়ার্ক ভিসা ও বিশেষ মানবিক কেস রয়েছে। তবে প্রতিটি ক্ষেত্রেই নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। তাই ভিজিট ভিসায় থাকা প্রবাসীদের দালালের কথায় নয়, নিজের ভিসার ধরন ও প্রয়োজনীয় কাগজপত্র ঠিক আছে কিনা, তা আগে যাচাই করা জরুরি। এ ব্যাপারে সচেতন থাকতে হবে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদেরও।

Logo