Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

৭০ বছর বয়সী প্রবাসী কর্মীদের ছাড়তে হবে কুয়েত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০০:৫৪

৭০ বছর বয়সী প্রবাসী কর্মীদের ছাড়তে হবে কুয়েত

কুয়েতে ৭০ বছরের বেশি বয়সী বিদেশি শ্রমিকদের জন্য বড় ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। নতুন নীতির আওতায় ৭০ বছর পার হলে আর আকামা নবায়ন করা যাবে না। এসব বিদেশি শ্রমিককে কুয়েত ছাড়তে হবে। এর ফলে দীর্ঘদিন ধরে কুয়েতে কর্মরত হাজারো প্রবাসীকে নিজ দেশে ফিরতে হতে পারে। বিশেষ করে দক্ষিণ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের শ্রমিকরা এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাবিত হবেন। কুয়েত সরকার জানিয়েছে, সকল বিষয় বিবেচনায় নিয়েই শ্রমবাজারকে আরো কার্যকর ও ভারসাম্যপূর্ণ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

একই সঙ্গে সামাজিক বিষয়ক মন্ত্রণালয় দেশটির দাতব্য সংস্থাগুলোর জন্যও নতুন নিয়ম ঘোষণা করেছে। এখন থেকে এসব প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন, কার্যক্রমের স্বচ্ছতা এবং জবাবদিহি আরো কঠোরভাবে তদারকি করা হবে, যাতে আন্তর্জাতিক মান বজায় রাখা যায়।কুয়েত সরকার মনে করছে, এই নীতির মাধ্যমে তরুণ ও দক্ষ কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতের ওপর চাপও কমবে। যদিও প্রবাসী সংগঠনগুলো এই নীতি বাস্তবায়নের ঘোরতর বিরোধিতা করেছেন। 

Logo