Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে গৃহকর্মী নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ নিয়ম জানাল কর্তৃপক্ষ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০০:৪৫

আমিরাতে গৃহকর্মী নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ নিয়ম জানাল কর্তৃপক্ষ

আমিরাতের মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয় গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রকাশ করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গৃহকর্মী নিয়োগের জন্য দুটি বৈধ পদ্ধতি রয়েছে। প্রথমটি হলো লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে নিয়োগ। এ ক্ষেত্রে এজেন্সি কর্মী নির্বাচন, ভিসা, মেডিকেল, প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় কাগজপত্রের পুরো প্রক্রিয়া সম্পন্ন করে। পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মী কাজে অযোগ্য হলে বা চুক্তি অনুযায়ী কাজ না করলে বিকল্প কর্মী দেওয়াসহ বিভিন্ন ধরনের নিশ্চয়তাও দিয়ে থাকে। দ্বিতীয় পদ্ধতি হলো ডাইরেক্ট হায়ারিং। অর্থাৎ, নিয়োগকর্তা কোনো এজেন্সি ছাড়াই বিদেশ থেকে পরিচিত বা পছন্দের একজন গৃহকর্মীকে সরাসরি নিয়োগ দিতে পারেন।

তবে এ ক্ষেত্রে ভিসা, অনুমোদন এবং অন্যান্য আইনি প্রক্রিয়ার সম্পূর্ণ দায়িত্ব নিয়োগকর্তাকেই নিতে হবে। মন্ত্রণালয় আরো জানিয়েছে, গৃহকর্মী নিয়োগের আগে অবশ্যই সরকারি নিয়ম অনুযায়ী চুক্তিপত্র তৈরি করতে হবে। বেতন, ছুটি, কাজের ধরন এবং উভয় পক্ষের অধিকার ও দায়িত্ব স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে, যাতে ভবিষ্যতে কোনো বিরোধ তৈরি না হয়।

কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছে, কোনো অবস্থাতেই অবৈধ দালাল বা অননুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে গৃহকর্মী নিয়োগ না করতে। কারণ এতে প্রতারণার শিকার হওয়ার পাশাপাশি আইনি জটিলতায়ও পড়তে পারেন। 

Logo