সৌদি-বাংলাদেশ সম্পর্ক জনশক্তি খাতে নতুন সুযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০০:৩৯
বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক আরো শক্তিশালী করতে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, দুই দেশের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আল-খুরেইজি ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদের সঙ্গে আলাদা করে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়। আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, প্রবাসী বাংলাদেশি কর্মীদের বিষয়, নিরাপত্তা সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু গুরুত্ব পায়।
পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা। বিশ্লেষকদের মতে, এই বৈঠক বাংলাদেশ ও সৌদি আরবের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককে আরো এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ এবং জনশক্তি খাতে নতুন সহযোগিতার সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
logo-1-1740906910.png)