Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে রাত্রীকালীন কাজ নিয়ে বাসিন্দাদের নানা অভিযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০০:৩৫

বাহরাইনে রাত্রীকালীন কাজ নিয়ে বাসিন্দাদের নানা অভিযোগ

বাহরাইনে রাতভর নির্মাণকাজের জন্য ভোগান্তিতে পড়েছেন দেশটির নাগরিক বাসিন্দারা। আর এ জন্য রাত ৯টার পর আবাসিক এলাকায় নির্মাণকাজ বন্ধ রাখার দাবি উঠেছে। বাহরাইনের সাউদার্ন মিউনিসিপ্যাল কাউন্সিলের সদস্য আহমেদ আল আবদুল্লাহ বলেছেন, আবাসিক এলাকায় গভীর রাত পর্যন্ত চলা নির্মাণকাজে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। অনেক পরিবার অভিযোগ করেছে, রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলা নির্মাণকাজের শব্দে তারা ঠিকমতো ঘুমাতে পারছেন না।

তার মতে, গ্রীষ্মকালে দিনের প্রচণ্ড গরমের কারণে অনেক নির্মাণকাজ রাতে করা হলেও সেই সুবিধার জন্য আবাসিক এলাকার মানুষের শান্তি নষ্ট করা ঠিক নয়। তিনি প্রস্তাব দিয়েছেন, কোনো প্রকল্প শুরুর আগে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও ঠিকাদারদের মধ্যে কাজের নির্দিষ্ট সময় ঠিক করতে হবে। বিশেষ করে জনবসতিপূর্ণ এলাকায় রাত ৯টার পর নির্মাণকাজ বন্ধ রাখার নিয়ম চালুর আহ্বান জানিয়েছেন তিনি।

আহমেদ আল আবদুল্লাহ আরো বলেন, উন্নয়নমূলক কাজ অবশ্যই দ্রুত শেষ হওয়া উচিত। তবে সেই উন্নয়নের কারণে যদি মানুষের ঘুম, ব্যক্তিগত শান্তি ও পারিবারিক জীবন ব্যাহত হয়, তাহলে সেটি গ্রহণযোগ্য হতে পারে না। 

Logo