আমিরাতে ভুয়া পার্ট-টাইম চাকরির বিজ্ঞাপন নিয়ে নতুন করে কঠোর সতর্কবার্তা দিয়েছে দুবাই পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রতারক চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মেসেজিং অ্যাপে আকর্ষণীয় বেতনের পার্ট-টাইম চাকরির বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে। প্রথমে তারা সহজ কাজের বিনিময়ে মোটা অঙ্কের আয়ের প্রতিশ্রুতি দেয়।
এরপর চাকরি নিশ্চিত হওয়ার কথা বলে ভুক্তভোগীর নামে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে অথবা নিজের অ্যাকাউন্ট ব্যবহার করতে বলে।একটি ঘটনায় দেখা গেছে, এক তরুণকে একটি বিদেশি আর্থিক প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে চাকরির প্রলোভন দেওয়া হয়। পরে তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে সেই অর্থ অন্য অ্যাকাউন্টে স্থানান্তর করতে বলা হয়।
প্রতিবার টাকা পাঠানোর বিনিময়ে তাকে কমিশনের প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু পরে তদন্তে জানা যায়, সেই অর্থ ছিল প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা। আর অজান্তেই ওই তরুণ একটি অপরাধচক্রের হয়ে কাজ করছিল।
দুবাই পুলিশ বলছে, এ ধরনের প্রতারণার মাধ্যমে শুধু টাকা হাতিয়ে নেওয়াই নয়, অনেক সময় ব্যক্তিগত তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে মানি লন্ডারিংসহ বিভিন্ন আর্থিক অপরাধও সংঘটিত হয়। ফলে সতর্ক থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদের।
logo-1-1740906910.png)