ওমানে ডিউটি ফ্রি পণ্যের তালিকা জানাল কর্তৃপক্ষ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ২১:৪৫
ওমানে যেতে আগ্রহীদের জন্য নতুন করে ডিউটি ফ্রি পণের তালিকা প্রকাশ করেছে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ। সেই সাথে ভ্রমণকারীদের জন্য নতুন করে গুরুত্বপূর্ণ নির্দেশনাও দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ওমানে প্রবেশের সময় ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র এবং উপহার ডিউটি ফি ছাড়াই নিয়ে যাওয়া যাবে।
তবে এসব পণ্যের মোট মূল্য ৩০০ ওমানি রিয়ালের বেশি হওয়া যাবে না। এছাড়া পণ্যগুলো অবশ্যই ব্যক্তিগত ব্যবহারের জন্য হতে হবে। কোনোভাবেই বাণিজ্যিক পরিমাণে আনা যাবে না।এদিকে সিগারেট বহনের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে।
আগে একজন যাত্রী সর্বোচ্চ ৪০০টি সিগারেট শুল্কমুক্তভাবে আনতে পারলেও নতুন নিয়মে সেই সীমা কমিয়ে ২০০টি সিগারেট করা হয়েছে। এর বেশি হলে অতিরিক্ত অংশের জন্য কাস্টমস শুল্ক প্রযোজ্য হবে। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, এই শুল্ক ছাড়ের সুবিধা কেবল তাদের জন্য, যারা নিয়মিত সীমান্ত পারাপার করেন না এবং ব্যক্তিগত লাগেজের আড়ালে পণ্য ব্যবসা করেন না।
অর্থাৎ ব্যক্তিগত লাগেজ ব্যবহার করে বাণিজ্যিকভাবে পণ্য আনার সুযোগ বন্ধ করতেই এই নিয়ম আরো কঠোর করা হয়েছে। কাস্টমস ভ্রমণকারীদের অনুরোধ করেছে, ওমানে প্রবেশের আগে নতুন নিয়মগুলো ভালোভাবে জেনে নিতে। এতে বিমানবন্দর বা সীমান্তে অপ্রয়োজনীয় ঝামেলা এড়িয়ে দ্রুত কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে।
logo-1-1740906910.png)