Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে ইকামার নিয়ম ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ২১:৪৪

কুয়েতে ইকামার নিয়ম ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার

কুয়েতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে আবারো বড় অভিযান চালানো হয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় যৌথ অভিযানে ৫৬ জনকে আটক করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, জাহরা, শুয়ুখ, ফাহাহিল শিল্প এলাকা এবং ফারওয়ানিয়ায় পরিচালিত বিশেষ অভিযানে শ্রম আইন ও রেসিডেন্সি আইন লঙ্ঘনের অভিযোগে এসব ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক হওয়াদের মধ্যে রয়েছে ১৭ জন বিভিন্ন বেসরকারি খাতের রেসিডেন্সি নিয়ম ভঙ্গ করেছেন।

এছাড়া ২৪ জন গৃহকর্মী ভিসার অনিয়মে জড়িত ব্যক্তি, ৩ জন পারিবারিক ভিসা লঙ্ঘনকারী, একজন পলাতক গৃহকর্মী ভিসাধারী এবং একটি এন্ট্রি ভিসা লঙ্ঘনের ঘটনাও শনাক্ত করা হয়েছে।

অভিযানে আরো ১০ জন অপ্রাপ্তবয়স্ককেও পাওয়া গেছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক সবাইকে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তারা কোন কোন দেশের প্রবাসী তা জানানো হয়নি। 

Logo