সৌদি প্রবাসীদের আকামা নবায়ন নিয়ে সুখবর প্রতিনিধি দলের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১৮:১৩
সৌদি প্রবাসীদের আকামা নবায়ন নিয়ে সুখবর দিয়েছেন বাংলাদেশ সফররত সৌদি সরকারের একটি প্রতিনিধি দল। এখন থেকে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের মূল নিয়োগকর্তা বা কফিল আকামা নবায়ন না করলে আইনগত কোনো বাধা ছাড়াই দ্রুত অন্য নিয়োগকর্তার অধীনে আকামা নবায়নের সুযোগ থাকবে।
ঢাকায় অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে সৌদি আরবের প্রতিনিধি দল বাংলাদেশি কর্মীদের জন্য এ সুখবর দিয়েছে। এ সিদ্ধান্ত প্রবাসীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ দীর্ঘদিন ধরে কফিল নির্ভরতার কারণে অনেক শ্রমিক বিপাকে পড়তেন।
প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সৌদি আরবের ডেপুটি মিনিস্টার অব ফরেন কনস্যুলার ড. মোহাম্মদ এ এম আলশামেরি এবং ডেপুটি মিনিস্টার অব হিউম্যান রিসোর্সেস মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ ঘোষণা আসে।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সময়মতো ওয়ার্ক পারমিট ও আকামা ইস্যু নিশ্চিত করার অনুরোধ জানানো হয়। বলা হয়েছে, অনেক নিয়োগকর্তা ফি বৃদ্ধির অজুহাতে আকামা নবায়নে দেরি হয়, যা সমাধানে সৌদি সরকারের সহযোগিতা চাওয়া হয়। একই সঙ্গে আসন্ন রমজান ও ঈদ উপলক্ষে সৌদি আরবের সফর জেলে আটক বাংলাদেশি কর্মীদের সাধারণ ক্ষমা করার আহ্বান জানানো হয়েছে।
মন্ত্রী আরিফুল হক কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের আরবি ভাষায় দক্ষতার কথা উল্লেখ করে তাদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে সৌদি আরবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আহ্বান জানান। অন্যদিকে, প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর ২০৩৪ সালের বিশ্বকাপকে সামনে রেখে সৌদি আরবে বর্ধিত কর্মী চাহিদা পূরণে বাংলাদেশ থেকে আরো বেশি দক্ষ শ্রমিক গ্রহণের আহ্বান জানান।
logo-1-1740906910.png)