কুয়েতে প্রবাসীদের ডিজিটাল সই সক্রিয় করতে বলা হয়েছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ২০:৫০
কুয়েতে বসবাসরত প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে দেশটির পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন। কর্তৃপক্ষ সবাইকে দ্রুত ডিজিটাল বা ইলেকট্রনিক সিগনেচার একটিভ করার আহ্বান জানিয়েছে। এর মাধ্যমে সরকারি ও ব্যাংকিং-সংক্রান্ত অনেক সেবা ঘরে বসেই নেওয়া যাবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই ডিজিটাল সিগনেচারের মাধ্যমে কাগজে স্বাক্ষর করা বা অফিসে সরাসরি উপস্থিত না হয়েও মোবাইল বা অন্য ডিভাইস থেকে বিভিন্ন নথি ও লেনদেন অনুমোদন করা যাবে। আইন অনুযায়ী এই ডিজিটাল স্বাক্ষরেরও পূর্ণ আইনি বৈধতা থাকবে। এটি ব্যবহার করে ভবিষ্যতে অনলাইনে পাওয়ার অব অ্যাটর্নি ইস্যু বা বাতিল, বিভিন্ন আইনি নথি নোটারাইজ, কোম্পানি নিবন্ধন, বাণিজ্যিক লাইসেন্সের আবেদন, এমনকি কিছু ব্যাংকিং সেবা ও চুক্তিও অনলাইনে সম্পন্ন করা যাবে।
প্রবাসীরা দেশের বিভিন্ন স্থানে থাকা নির্ধারিত সেলফ-সার্ভিস মেশিনে গিয়ে এই সেবা সক্রিয় করতে পারবেন। কর্তৃপক্ষের মতে, এখনই ডিজিটাল সিগনেচার চালু করলে ভবিষ্যতে নতুন সরকারি ও ব্যাংকিং সেবা গ্রহণ করা আরো সহজ, দ্রুত এবং নিরাপদ হবে।
logo-1-1740906910.png)