ওমানে কমতে পারে স্বর্ণের দাম, আরো দরপতনের আভাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ২০:৪৭
ওমানে গোল্ডের দামে বড় ধরনের পতনের আশঙ্কার কথা জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
টাইমস অব ওমানের খবরে বলা হয়েছে, চলমান পরিস্থিতি অব্যাহত থাকলে জানুয়ারির সর্বোচ্চ দামের তুলনায় স্বর্ণের দাম প্রায় ৩৭ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে মুদ্রার ওঠানামা, বিশেষ করে জাপানি ইয়েনের শক্তিশালী অবস্থান, স্বর্ণের দামের ওপর বড় প্রভাব ফেলতে পারে।
সাধারণত ডলারের শক্তি, সুদের হার এবং আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে গোল্ডের দামের বড় সম্পর্ক থাকে। যখন বিনিয়োগকারীরা অন্য মুদ্রা বা সম্পদের দিকে ঝুঁকেন, তখন এই মূল্যবান ধাতবটির দামে বড় পরিবর্তন দেখা দিতে পারে। তবে বাজার বিশ্লেষকদের মতে, বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা, রাজনৈতিক সংকট বা মুদ্রাস্ফীতির চাপ বাড়লে স্বর্ণ আবারো নিরাপদ বিনিয়োগ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তাই ভবিষ্যতে স্বর্ণের দাম কমবে নাকি আবারো বাড়বে, তা নির্ভর করবে বৈশ্বিক অর্থনীতির গতিপথ এবং বিনিয়োগকারীদের সিদ্ধান্তের ওপর।
logo-1-1740906910.png)