Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে বন্ধ করে দেওয়া হলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ২০:৪৬

আমিরাতে বন্ধ করে দেওয়া হলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট

আমিরাতের দুবাইয়ে ২০২৬ সালে ১০৩টি ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে পুলিশ। এসব অ্যাকাউন্ট বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম, স্ক্যাম ও অনলাইন অর্থ জালিয়াতির মতো অপরাধের জন্য ব্যবহৃত হতো বলে প্রমাণ পাওয়া গেছে। এমনই তথ্য জানিয়েছে দুবাই পুলিশ।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দাভিত্তিক তদন্ত, আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং বিভিন্ন সংস্থার সমন্বিত কাজের ফলেই অপরাধ কমাতে সফল হয়েছে তারা। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন প্রচারণাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এসব অ্যাকাউন্ট ব্যবহার করে মানুষকে আর্থিক প্রতারণার ফাঁদে ফেলা হতো।

এছাড়া অপরাধ দমনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আরো বাড়ানো হয়েছে। এখন এআইর মাধ্যমে অপরাধের তথ্য বিশ্লেষণ, সন্দেহজনক কার্যক্রম শনাক্ত এবং ভবিষ্যতে অপরাধ ঘটার সম্ভাবনা আগেই চিহ্নিত করার কাজ করছে পুলিশ। দুবাই পুলিশ বাসিন্দাদের সতর্ক করে বলেছে, অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট, ওটিপি বা পাসওয়ার্ড কখনোই শেয়ার না করতে।

সেই সাথে পুলিশ আরো সতর্ক করেছে, অনলাইন প্রতারণা কমলেও সতর্ক থাকার বিকল্প নেই। অচেনা লিংক, ভুয়া অফার বা সন্দেহজনক বিনিয়োগ থেকে দূরে থাকতে এবং নিজের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।

Logo