Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদির মক্কা ও মদিনা স্থান পেলো বিশ্বের টপ সিটিতে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ২০:৪৪

সৌদির মক্কা ও মদিনা স্থান পেলো বিশ্বের টপ সিটিতে

সৌদি আরবের দুই পবিত্র শহর মক্কা ও মদিনা বিশ্বের সবচেয়ে বেশি বিদেশি দর্শনার্থী আসা শহরের তালিকায় ৫ম এবং ৭ম স্থানে রয়েছে। দেশটির প্রকাশিত ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে জানানো হয়েছে, এক বছরে বিদেশ থেকে ১ কোটি ৯৫ লাখের বেশি হজ ও ওমরাহ যাত্রী সৌদি আরবে এসেছেন।

এর মধ্যে ১ কোটি ৮০ লাখ ৩০ হাজার ওমরাহ যাত্রী এবং ১৫ লাখ হজযাত্রী রয়েছেন। ২০২২ সালের তুলনায় ওমরাহ যাত্রীর সংখ্যা ১১৪ শতাংশ বেড়েছে। হজ ও ওমরাহ সেবায় সন্তুষ্টির হারও ছিল অনেক বেশি। হজযাত্রীদের ৯১ শতাংশ এবং ওমরাহ যাত্রীদের ৯৪ শতাংশ সেবায় সন্তুষ্ট বলে জানিয়েছেন। এটি সৌদি ভিশন ২০৩০-এর নির্ধারিত লক্ষ্যকেও ছাড়িয়ে গেছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, মসজিদে নববীর রওজা শরিফে এক বছরে ১ কোটি ৬০ লাখের বেশি মানুষ জিয়ারত করেছেন। সেখানে দর্শনার্থীদের সন্তুষ্টির হার বেড়ে ৮৮ শতাংশে পৌঁছেছে। হজ ও ওমরাহ সেবাকে আরো সহজ করতে সৌদি আরব ৮৭টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে। পাশাপাশি ১ লাখ ৮৪ হাজারের বেশি স্বেচ্ছাসেবক হজ ও ওমরাহ যাত্রীদের সেবায় কাজ করেছেন।

এসব তথ্য ইসলাম ধর্মের এই গুরুত্বপূর্ণ নগরীতে আসার হাজিদের কারণও নির্দেশ করে। সৌদি আরবের সরকার বলছে, হজ ও ওমরাহ যাত্রীদের ভ্রমণ আরো সহজ, নিরাপদ ও আরামদায়ক করতে ভবিষ্যতেও আধুনিক সেবা ও উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।

Logo