সংযুক্ত আরব আমিরাতে জাকাত দেওয়ার নিয়ম আরও সহজ ও একীভূত করতে উদ্যোগ নিয়েছে আমিরাত কাউন্সিল ফর ফতোয়া। কাউন্সিল এই নিয়ে নতুন ফতোয়া জারি করেছে।নতুন নির্দেশনায় জাকাতের হিসাবের তারিখ, নিসাবের সীমা এবং পরিশোধের নিয়ম আরও স্পষ্ট ও মানসম্মত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এর ফলে দেশজুড়ে জাকাত হিসাব ও প্রদানের ক্ষেত্রে বিভ্রান্তি কমবে বলে আশা করা হচ্ছে। ফতোয়ায় বলা হয়েছে, জাকাতের ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির সম্পদের হিসাব নির্ধারিত নিয়ম অনুযায়ী করতে হবে। অর্থাৎ কারও সম্পদ যদি নির্ধারিত নিসাব সীমায় পৌঁছায় এবং এক চন্দ্র বছর পূর্ণ হয়, তাহলে তার ওপর জাকাত প্রযোজ্য হবে।এছাড়া জাকাত আদায়ের প্রক্রিয়া আরও সহজ করতে নগদ অর্থের মাধ্যমে প্রদান করার বিষয়টিকেও অনুমোদন দেওয়া হয়েছে।কর্তৃপক্ষ জানিয়েছে, এর মাধ্যমে দরিদ্র ও প্রয়োজনীয় মানুষের কাছে সহায়তা পৌঁছানো আরও সহজ হবে।
ফতোয়া কাউন্সিল আরো জানিয়েছে, জাকাত সংক্রান্ত এই একক নির্দেশনা ব্যক্তি, দাতব্য প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াবে। একই সঙ্গে শরিয়াহ অনুযায়ী সঠিকভাবে জাকাত আদায় নিশ্চিত করতে সহায়তা করবে।কর্তৃপক্ষ মুসলিম বাসিন্দাদের আহ্বান জানিয়েছে, জাকাত দেওয়ার আগে নিজের সম্পদের হিসাব সঠিকভাবে যাচাই করতে এবং অনুমোদিত চ্যানেলের মাধ্যমে তা প্রদান করতে।
logo-1-1740906910.png)