Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে ভিজিট ভিসা থেকে রেসিডেন্সি ভিসা খরচ নির্ধারণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০১:৩৩

কুয়েতে ভিজিট ভিসা থেকে রেসিডেন্সি ভিসা খরচ নির্ধারণ

কুয়েতে ভিজিট ভিসা থেকে রেসিডেন্সি বা ইকামায় রূপান্তরের ক্ষেত্রে নতুন ফি নির্ধারণ করেছে দেশটির সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যোগ্য ব্যক্তিদের ভিজিট ভিসা রেসিডেন্সি ভিসায় পরিবর্তন করতে এখন থেকে ১৫০ কুয়েতি দিনার ফি দিতে হবে। এই সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সংশোধিত বিধিমালার মাধ্যমে কার্যকর হয়েছে। তবে গৃহকর্মী এবং একই ধরনের কিছু ক্যাটাগরির কর্মীরা এই ফি থেকে অব্যাহতি পাবেন। তাদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই ফি শুধু যেসব ক্ষেত্রে আইন অনুযায়ী ভিজিট ভিসা রেসিডেন্সিতে পরিবর্তনের অনুমতি রয়েছে, সেসব ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অর্থাৎ সবার জন্য ভিজিট ভিসা পরিবর্তনের সুযোগ তৈরি করা হয়নি, যোগ্যতার শর্ত আগের মতোই বহাল রয়েছে।

নতুন সিদ্ধান্তটি সরকারি গেজেটে প্রকাশের সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে। সংশ্লিষ্ট বিভাগগুলোকে তা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। ভিসা বা রেসিডেন্সি সংক্রান্ত কোনো পদক্ষেপ নেওয়ার আগে সর্বশেষ সরকারি নিয়ম জেনে নিয়ে এবং প্রয়োজনে নিয়োগকর্তা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে।

Logo