Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনের ইসা টাউনে বাড়ানো হচ্ছে পার্কিং লট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০১:০৮

বাহরাইনের ইসা টাউনে বাড়ানো হচ্ছে পার্কিং লট

বাহরাইনের জনপ্রিয় ইসা টাউন মার্কেটে ৫০০টিরও বেশি নতুন পার্কিং স্পেস নির্মাণ করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। মার্কেট এরিয়ার যানজট কমাতে এবং ক্রেতাদের সুবিধা বাড়াতে নেওয়া হয়েছে বড় উন্নয়ন পরিকল্পনা। পরিকল্পনার অংশ হিসেবে ৫০০টিরও বেশি নতুন পার্কিং স্পেস নির্মাণ করা হবে। এর ফলে ক্রেতাদের গাড়ি পার্ক করা সহজ হবে, যানজট কমবে এবং স্থানীয় ব্যবসায়ও গতি আসবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া এই প্রকল্পের আওতায় রামেজ শপিং সেন্টার এলাকা বাড়ানো, বাজারের ভেতরের পুরোনো বৈদ্যুতিক তার পরিবর্তন, নতুন আলোকসজ্জা, এবং বেসরকারি বিনিয়োগের জন্য নতুন জায়গা তৈরির পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি সবুজায়ন বাড়াতে বাজারকে ট্রিটেড ওয়াটার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বাজারের দোকানগুলোর বৈদ্যুতিক সংযোগ, অগ্নিনিরাপত্তা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়মিত পরিদর্শন করা হচ্ছে। এর উদ্দেশ্য হলো অগ্নিকাণ্ডের ঝুঁকি কমানো এবং ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য আরো নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। এই উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ইসা টাউনকে বাহরাইনের অন্যতম প্রধান কেনাকাটা ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে আরো শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে। এতে বাসিন্দা, ব্যবসায়ী এবং বিনিয়োগকারী সবাই উপকৃত হবেন বলে আশা করছে কর্তৃপক্ষ।

Logo