Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতের বাংলাদেশ দূতাবাস ভিসা বাতিল হওয়াদের তালিকা করছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১৪:০৮

আমিরাতের বাংলাদেশ দূতাবাস ভিসা বাতিল হওয়াদের তালিকা করছে

সংযুক্ত আরব আমিরাতে কিছু বাংলাদেশির রেসিডেন্সি ভিসা বাতিল হওয়ার অভিযোগ সামনে আসার পর তথ্য সংগ্রহ শুরু করেছে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস। দূতাবাস জানিয়েছে, যেসব বাংলাদেশি প্রবাসী এই সমস্যার মুখোমুখি হয়েছেন তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য চাওয়া হচ্ছে।

এসব তথ্যের ভিত্তিতে একটি নির্ভরযোগ্য ও হালনাগাদ ডাটাবেজ তৈরি করা হবে, যাতে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কার্যকরভাবে উত্থাপন করা যায়। ২ আগস্ট এই খবর প্রকাশ করেছে খালিজ টাইমস। এর আগে দূতাবাস জানিয়েছিল, ছুটি বা অন্য কারণে সংযুক্ত আরব আমিরাতের বাইরে অবস্থান করা কিছু বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে এমন অভিযোগ তাদের নজরে এসেছে।

তবে এটি কারিগরি ত্রুটি নাকি অন্য কোনো নির্দিষ্ট কারণে হয়েছে, তা জানতে তারা আমিরাত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে বিষয়টি তদন্ত করছে। দূতাবাস আরো অনুরোধ করেছে, প্রবাসীরা যেন গুজব বা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো যাচাইহীন তথ্য বিশ্বাস না করেন।

শুধু দূতাবাস ও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। এদিকে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ও পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে দূতাবাস।

Logo