কুয়েতে অবৈধ বসবাস, রেসিডেন্সি আইন লঙ্ঘন এবং শ্রম আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজধানী কুয়েতের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা জ্লিব আল শুয়ুখে পরিচালিত এই অভিযানে মোট ১ হাজার ২৫৩ জনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে রেসিডেন্সি আইন ভঙ্গকারী প্রবাসী, বিভিন্ন মামলায় অভিযুক্ত এবং আইন লঙ্ঘনকারী ব্যক্তিরা রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানের মূল লক্ষ্য ছিল অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের শনাক্ত করা, ভিসার শর্ত ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং শ্রমবাজারে অনিয়ম নিয়ন্ত্রণ করা।
বিশেষ করে যেসব ব্যক্তি বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করছেন, অনুমোদন ছাড়া কাজ করছেন বা নির্ধারিত নিয়মের বাইরে কর্মসংস্থানে যুক্ত রয়েছেন; তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জালিব আল শুয়ুখ এলাকায় এর আগেও একাধিকবার নিরাপত্তা অভিযান চালানো হয়েছে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুধু আইন ভঙ্গকারী কর্মী নয়, অবৈধভাবে শ্রমিক নিয়োগ বা আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ফলে এই সময়ে সতর্ক থাকতে হবে প্রবাসীদের।
logo-1-1740906910.png)