Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানে ট্রান্সপোর্ট ব্যবস্থায় বড়োসড়ো পরিবর্তন শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ২২:১৯

ওমানে ট্রান্সপোর্ট ব্যবস্থায় বড়োসড়ো পরিবর্তন শুরু

ওমানে ১ আগস্ট থেকে বেশ কিছু নতুন পরিবর্তন কার্যকর হয়েছে, যা দেশটির নাগরিক ও প্রবাসীদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে। সবচেয়ে বড় পরিবর্তনের একটি এসেছে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থায়।

এখন থেকে মাসকাট ও সালালাহ শহরের মাওয়াসালাত বাসে নগদ ভাড়া দেওয়ার ব্যবস্থা বন্ধ করা হয়েছে। এর পরিবর্তে যাত্রীদের ডিজিটাল পেমেন্ট পদ্ধতি ব্যবহার করতে হবে। এছাড়া ওমানের ট্যাক্স অথরিটির ইলেকট্রনিক সেবায় নতুন লগইন ব্যবস্থা চালু হয়েছে। ১ আগস্ট থেকে অনলাইন ট্যাক্স সেবা ব্যবহার করতে হলে ব্যবহারকারীদের থিকিউয়া ডিজিটাল আইডেন্টিটি অ্যাপের মাধ্যমে পরিচয় যাচাই করতে হবে।

নিরাপদ ডিজিটাল সেবা নিশ্চিত করতেই এই পরিবর্তন আনা হয়েছে। কর্তৃপক্ষ ব্যবহারকারীদের আগে থেকেই থিকিউয়া অ্যাকাউন্ট একটিভ করা এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন করার পরামর্শ দিয়েছে। বিশেষ করে যাদের অনলাইন সরকারি সেবা নিয়মিত ব্যবহার করতে হয়, তাদের জন্য এই পরিবর্তন গুরুত্বপূর্ণ।

ওমানে বসবাসকারী সবাইকে নতুন নিয়ম সম্পর্কে সচেতন থাকতে এবং প্রয়োজনীয় আপডেট সম্পন্ন করে নিতে বলা হয়েছে।

Logo