Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে তীব্র তাপপ্রবাহ, শুরু মহাগরমের মৌসুম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ২২:১৮

আমিরাতে তীব্র তাপপ্রবাহ, শুরু মহাগরমের মৌসুম

সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে বছরের সবচেয়ে কঠিন গরমের সময়। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা পৌঁছে গেছে প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের গ্রীষ্মের সবচেয়ে তীব্র পর্যায়ে প্রবেশ করেছে উপসাগরীয় অঞ্চল। এই সময়ে প্রচণ্ড গরম, শুষ্ক বাতাস এবং তীব্র রোদের কারণে জনজীবনে বাড়ছে ভোগান্তি।

বিশেষ করে দেশটির অভ্যন্তরীণ মরুভূমি এলাকাগুলোতে তাপমাত্রা ৫০ ডিগ্রির ওপরে উঠতে পারে। উপকূলীয় এলাকায় তাপমাত্রার পাশাপাশি আর্দ্রতার কারণে গরম আরো বেশি অনুভূত হতে পারে। বিশেষজ্ঞরা এই সময়ে বাসিন্দাদের দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলা, পর্যাপ্ত পানি পান করা এবং বাইরে কাজ করার সময় অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

গাড়িচালকদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। দীর্ঘ সময় রোদে গাড়ি পার্ক না করা এবং গাড়ির ভেতরে পানি, ইলেকট্রনিক ডিভাইস বা দাহ্য জিনিস না রাখার পরামর্শ দেওয়া হয়েছে।আবহাওয়াবিদদের মতে, এই তীব্র গরমের ধাপ আরো কিছুদিন চলতে পারে।

তাই সংযুক্ত আরব আমিরাতে থাকা সবাইকে আবহাওয়ার আপডেট অনুসরণ করে প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Logo