Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি জুড়ে ধূলিঝড়, দাবদাহের পূর্বাভাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ২২:১৬

সৌদি জুড়ে ধূলিঝড়, দাবদাহের পূর্বাভাস

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে আবারো বৈরী আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন এলাকায় ধূলিঝড়, দমকা হাওয়া, বৃষ্টিপাত এবং তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

এর ফলে অনেক এলাকায় দৃষ্টিসীমা কমে যেতে পারে এবং সড়ক চলাচলে সমস্যা হতে পারে। বিশেষ করে জাজান, আসির, আল-বাহা ও মক্কা অঞ্চলের কিছু অংশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চল, রিয়াদ, মদিনা ও নাজরান অঞ্চলে ধূলিঝড় ও গরম আবহাওয়ার প্রভাব বেশি থাকতে পারে।কর্তৃপক্ষ সাধারণ মানুষ ও যানবাহন চালকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

পাশাপাশি ধূলিঝড়ের সময় গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকতে এবং আবহাওয়ার সর্বশেষ আপডেট অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। 

Logo