Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে তীব্র দাবদাহ, ড্রাইভারদের জন্য সতর্কতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ২২:১৫

বাহরাইনে তীব্র দাবদাহ, ড্রাইভারদের জন্য সতর্কতা

বাহরাইনে তীব্র গরমের কারণে আবারো বেড়েছে গাড়িতে আগুন লাগার ঘটনা। তাই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে। কর্তৃপক্ষের মতে, অতিরিক্ত তাপমাত্রা, গাড়ির বৈদ্যুতিক ত্রুটি, ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়া এবং রক্ষণাবেক্ষণের অভাব; এসবই গাড়িতে আগুন লাগার প্রধান কারণ।

এছাড়া পারফিউম, হ্যান্ড স্যানিটাইজার, লাইটার, অ্যারোসল ক্যান, পাওয়ার ব্যাংক বা মোবাইল ফোনের মতো দাহ্য ও চাপযুক্ত জিনিস গাড়ির ভেতরে রেখে দিলে ঝুঁকি আরো বেড়ে যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালকদের সব সময় গাড়িতে কার্যকর ফায়ার এক্সটিংগুইশার যন্ত্র রাখার পরামর্শ দিয়েছে। পাশাপাশি নিয়মিত গাড়ির ইঞ্জিন, কুলিং সিস্টেম, বৈদ্যুতিক সংযোগ ও তরলের মাত্রা পরীক্ষা করারও আহ্বান জানানো হয়েছে।

গাড়িতে আগুন লাগলে আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে গাড়ি থামিয়ে ইঞ্জিন বন্ধ করতে হবে। যাত্রীদের নিরাপদ রাখতে হবে। গাড়িতে আগুনের মাত্রা বেশি হলেও কোনো অবস্থাতে গাড়ির বনেট খুলতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। কারণ এতে অক্সিজেন ঢুকে আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

এদিকে, দিয়ার আল মুহাররাক এলাকায় দুটি গাড়ির সংঘর্ষের পর একটি গাড়িতে আগুন লাগে। তবে স্বস্তির বিষয় এ ঘটনায় কেউ আহত হননি। 

Logo