কুয়েতে নিরাপত্তা নজরদারি আরও জোরদার করতে সিসিটিভি সংক্রান্ত আইনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।
নতুন আইন অনুযায়ী, আইনের আওতাভুক্ত সব প্রতিষ্ঠানকে এখন কমপক্ষে ১২০ দিন সিসিটিভির ভিডিও ফুটেজ সংরক্ষণ করতে হবে।
এই সময়ের মধ্যে কোনো অবস্থাতেই ফুটেজ পরিবর্তন, মুছে ফেলা বা সম্পাদনা করা যাবে না।কর্তৃপক্ষ জানিয়েছে, আগের সংরক্ষণ মেয়াদ অনেক ক্ষেত্রে তদন্তের জন্য যথেষ্ট ছিল না।
বিশেষ করে, কোনো ভুক্তভোগী দেরিতে অভিযোগ করলে প্রয়োজনীয় ভিডিও প্রমাণ পাওয়া কঠিন হয়ে যেত। তাই তদন্ত ও আদালতের প্রয়োজনে সহজে প্রমাণ সংগ্রহ নিশ্চিত করতেই এই সংরক্ষণ সময় ১২০ দিনে বাড়ানো হয়েছে।
নতুন আইনে আরও বলা হয়েছে, তদন্তকারী সংস্থা বা আদালতের নির্দেশ পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সিসিটিভি ফুটেজ সরবরাহ করতে হবে।
পাশাপাশি আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের মালিকরা নির্দিষ্ট সময়ের মধ্যে সমঝোতার আবেদন করতে পারবেন। আবেদন অনুমোদিত হলে নির্ধারিত ক্ষতিপূরণ পরিশোধের মাধ্যমে কিছু ক্ষেত্রে ফৌজদারি মামলা নিষ্পত্তির সুযোগও থাকবে।
logo-1-1740906910.png)