Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে হজ-ওমরাহ কোম্পানির জন্য কঠোর বার্তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ২৩:৪৩

সৌদিতে হজ-ওমরাহ কোম্পানির জন্য কঠোর বার্তা

সৌদি আরব সরকার হজ ও ওমরাহ সেবাদানকারী কোম্পানিগুলোর জন্য নতুন কঠোর নির্দেশনা জারি করেছে।

কোনো ওমরাহ বা ভিজিট ভিসাধারী হাজি নির্ধারিত সময়ের বেশি সৌদি আরবে অবস্থান করলেও যদি সংশ্লিষ্ট কোম্পানি তা কর্তৃপক্ষকে জানাতে ব্যর্থ হয়, তাহলে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল জরিমানা গুনতে হবে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ মৌসুমে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থানকারীদের বিষয়ে দ্রুত রিপোর্ট করা সংশ্লিষ্ট কোম্পানির দায়িত্ব।

নিয়ম লঙ্ঘনের ঘটনায় আর্থিক জরিমানার পাশাপাশি প্রয়োজনীয় আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে।

তার জন্য জরিমানা এক লক্ষ রিয়েল ছাড়িয়ে যেতে পারে বলে সতর্কতা জানানো সৌদি কর্তৃপক্ষ বলছে, হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ অবস্থান রোধ এবং ওমরাহ হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।  

Logo