Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

জেদ্দা টাওয়ার কি হতে যাচ্ছে দুনিয়ার সবচেয়ে উঁচু ভবন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১৫:৫১

জেদ্দা টাওয়ার কি হতে যাচ্ছে দুনিয়ার সবচেয়ে উঁচু ভবন

সৌদি আরবের জেদ্দায় নির্মাণাধীন জেদ্দা টাওয়ার আবারো আলোচনায় এসেছে। নির্মাণ শেষ হলে এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের রেকর্ড গড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রায় ১ হাজার মিটার উচ্চতার এই টাওয়ার বর্তমানে দুবাইয়ের বুর্জ খলিফাকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।

জেদ্দা টাওয়ার নির্মাণ শুরু হয়েছিল ২০১৩ সালে। তবে বিভিন্ন কারণে কয়েক বছর কাজ বন্ধ থাকার পর আবার নির্মাণকাজ গতি পেয়েছে। প্রকল্পটি সম্পন্ন হলে এটি হবে বিশ্বের প্রথম এক কিলোমিটার উচ্চতার ভবন। টাওয়ারটি জেদ্দা ইকোনমিক সিটির অংশ হিসেবে তৈরি হচ্ছে, যেখানে থাকবে আবাসিক এলাকা, অফিস, হোটেল এবং বিশ্বের অন্যতম উঁচু পর্যবেক্ষণ ডেক।

এই বিশাল স্থাপনার নকশা তৈরি করেছেন বুর্জ খলিফার নকশাকারদের অন্যতম স্থপতি অ্যাড্রিয়ান স্মিথ ও গর্ডন গিল। আধুনিক প্রকৌশল প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা এই টাওয়ার সৌদি আরবের উচ্চাভিলাষী নগর উন্নয়ন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষজ্ঞরা বলছেন, জেদ্দা টাওয়ার শুধু একটি উঁচু ভবন নয়, এটি সৌদি আরবের পর্যটন, ব্যবসা ও আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের নতুন প্রতীক হয়ে উঠতে পারে।

নির্মাণ সম্পন্ন হলে এটি বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার ৮২৮ মিটার উচ্চতার রেকর্ডকে ছাড়িয়ে যাবে।

Logo