Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমেরিকায় ফুলব্রাইট ফেলোশিপ, আবেদনের শেষ সময় ৩ অক্টোবর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১৬:৩০

আমেরিকায় ফুলব্রাইট ফেলোশিপ, আবেদনের শেষ সময় ৩ অক্টোবর

আমেরিকার সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুলব্রাইট ফেলোশিপের আবেদন নেওয়া শুরু হয়েছে। ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামের আওতায় এক বছর গবেষণা ও আমেরিকার যে কোনো প্রতিষ্ঠানে শিক্ষকতার জন্য এই অনুদান দেয় আমেরিকার সরকার। ১০ বছরের অভিজ্ঞতা রয়েছে এমন পেশাজীবীরা যেমন শিক্ষক, সরকারি কর্তারা এই স্কলারশিপ পেতে পারেন। তবে সে ক্ষেত্রে লাগবে ইংরেজি ভাষার বিশেষ দখল। 

ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কারিক্যুলাম, রিমোট লার্নিং, শিক্ষাপ্রযুক্তি, জনস্বাস্থ্য, জীববিজ্ঞান, ফার্মেসি, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, আরবান প্ল্যানিং ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে শিক্ষা-সম্পর্কিত সব শাখার বিস্তৃত বিষয়ে প্রপোজাল চাওয়া হয়েছে। এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও।

এই ফেলোশিপে রয়েছে অনেক সুবিধা, পাওয়া যাবে বিমান ভাড়া, বাসা ভাড়া, টিচিংয়ে বেতন, মাসের দৈনন্দিন খরচ, হেল্থসহ অন্যান্য বীমার খরচ ও যাবতীয় যাতায়াতের খরচ।

আবেদনের শেষ তারিখ আগামী ৩ অক্টোবর ২০২৬। ওই দিন বাংলাদেশ সময় সকাল ১০টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন করতে হবে আগ্রহীদের।

Logo