কুয়েতে মাত্র ২ দিনারের জন্য খুন বিচারে কুয়েতির জেল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১৫:১৭
কুয়েতে মাত্র ২ কুয়েতি দিনারের কেনাকাটার মূল্য পরিশোধ না করে পালানোর চেষ্টা করতে গিয়ে এক মুদি দোকানের কর্মীর মৃত্যুর ঘটনায় এক কুয়েতি নাগরিককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আদালতের নথি অনুযায়ী, ঘটনাটি আল মুথলা এলাকায় ঘটে। অভিযুক্ত ব্যক্তি দোকান থেকে কেনাকাটা শেষে মূল্য পরিশোধ না করেই গাড়ি নিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় দোকানের এক কর্মী তাকে থামানোর চেষ্টা করলে অভিযুক্ত গাড়ির গতি কমাননি। ফলে ওই কর্মীকে গাড়ির সঙ্গে প্রায় ৩০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয় এবং তিনি গুরুতর আহত হন।
পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তদন্তে আদালত জানতে পারে, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও চুরি ও মাদকসংক্রান্ত একাধিক অপরাধের রেকর্ড ছিল।
ঘটনার গুরুত্ব এবং অভিযুক্তের পূর্ব অপরাধের ইতিহাস বিবেচনায় নিয়ে আদালত তাকে ১৫ বছরের কারাদণ্ড দেন। এই রায়কে কুয়েতে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে।
logo-1-1740906910.png)