Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে ভিসা অটো বাতিল: সমাধানে দূতাবাসের উদ্যোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১০:৩৩

আমিরাতে ভিসা অটো বাতিল: সমাধানে দূতাবাসের উদ্যোগ

সংযুক্ত আরব আমিরাতে ভিসা অটো বাতিল হওয়া বাংলাদেশি প্রবাসীদের সমস্যার সমাধানে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস। ইতোমধ্যে প্রায় ৩০০ জন প্রবাসীর আবেদন যাচাই করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

দূতাবাস জানিয়েছে, আরো প্রায় ১ হাজার ৪০০টি আবেদন যাচাই-বাছাইয়ের কাজ চলছে। প্রবাসীদের সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে একই সঙ্গে দূতাবাস সতর্ক করেছে, যাদের ভিসা অটো বাতিল হয়েছে তারা যেন কোনো ব্যক্তি, দালাল বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করেন। সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে প্রতারণার ফাঁদে পড়ার ঝুঁকি রয়েছে বলে দূতাবাস জানিয়েছে।

প্রবাসীদের উদ্দেশে দূতাবাস বলেছে, ভিসাসংক্রান্ত জটিলতা দূর করতে সরকারি প্রক্রিয়ার ওপর আস্থা রাখতে হবে। কোনো ধরনের আর্থিক লেনদেন বা দালালের কাছে যাওয়ার ফলে প্রবাসীরা আরো বড় সমস্যায় পড়তে পারেন।

ইউএইতে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের একটি বড় অংশ হঠাৎ করে ভিসা অটো বাতিল সমস্যায় পড়েছেন। এতে তাদের চাকরি ও বসবাস অনিশ্চিত হয়ে পড়েছে। দূতাবাসের উদ্যোগে এই সমস্যার সমাধান হলে প্রবাসীরা আবারো বৈধভাবে কাজ করার সুযোগ পাবেন।

সরকারি পর্যায়ে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দূতাবাস আশ্বাস দিয়েছে, প্রবাসীদের সমস্যার সমাধানে সব ধরনের সহযোগিতা করা হবে। তবে প্রতারণা থেকে বাঁচতে প্রবাসীদের সচেতন থাকতে হবে। 

Logo