Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে গৃহকর্মী নিয়োগ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ২০:০০

আমিরাতে গৃহকর্মী নিয়োগ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

আমিরাতে গৃহকর্মী নিয়োগে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে চলতি বছরের প্রথম ছয় মাসে ৪২টি লাইসেন্সপ্রাপ্ত নিয়োগ অফিসকে জরিমানা করা হয়েছে। দেশটির মানবসম্পদ ও এমিরাটাইজেশন মন্ত্রণালয় জানিয়েছে, গৃহকর্মী নিয়োগ খাতে নজরদারি জোরদার, আইন বাস্তবায়ন এবং নিয়োগকর্তা ও কর্মীদের অধিকার সুরক্ষার অংশ হিসেবে এসব প্রতিষ্ঠানকে আইন লঙ্ঘনের জন্য ১৩৫টি জরিমানা করা হয়েছে, যার মধ্যে ১০৬টিই ছিল নিয়োগকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ ফি, সম্পূর্ণ বা আংশিক ফেরত না দেওয়ার ঘটনা।

আইনে বলা হয়েছে, কোনো গৃহকর্মীকে নিয়োগ অফিসে ফেরত দেওয়া হলে বা কর্মস্থল ছেড়ে চলে যাওয়ার অভিযোগ করা হলে দুই সপ্তাহের মধ্যে নিয়োগকর্তার প্রাপ্য অর্থ ফেরত দিতে হবে। কিন্তু অনেক অফিস এই বাধ্যবাধকতা মানেনি।এছাড়া আরো ২৯টি লঙ্ঘন ছিল গৃহকর্মী নিয়োগসংক্রান্ত অনুমোদিত নিয়ম ও পদ্ধতি অনুসরণ না করার অভিযোগ। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে ১৩৮টি লাইসেন্সপ্রাপ্ত গৃহকর্মী নিয়োগ অফিস কার্যক্রম পরিচালনা করছে।

Logo