বাহরাইনে বাড়তি বিদ্যুৎ বিল, বিস্তর অভিযোগ বাসিন্দাদের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১৯:৫৬
বাহরাইনে জুন মাসের বিদ্যুৎ বিল হাতে পেয়ে বিস্ময়ে পড়েছেন অনেক বাসিন্দা। গত বছরের একই সময়ে যেখানে অনেক পরিবারের বিদ্যুৎ বিল ছিল ৭০ থেকে ৯০ বাহরাইনি দিনার, সেখানে এবার একই ধরনের ব্যবহার থাকা সত্ত্বেও অনেকের বিল প্রায় ২০০ দিনারে পৌঁছেছে।
বিষয়টি নিয়ে নর্দার্ন মিউনিসিপ্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ সাদ আল দোসেরি সংশ্লিষ্ট নাগরিক বাসিন্দাদের পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছেন। তিনি বলেন, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং একাধিক পরিবার একই ধরনের অভিযোগ জানিয়েছে। এমনকি মাত্র তিন সদস্যের একটি পরিবারও প্রায় ২০০ দিনারের বিল পরিশোধ করতে হয়েছে, যা বিলের হিসাবকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। বাসিন্দাদের মধ্যে কারেন্ট বিল বৃদ্ধির কারণ নিয়ে নানা আলোচনা থাকলেও কোনো ব্যাখ্যাই এখন পর্যন্ত সন্তোষজনক নয়।
তাই বিদ্যুৎ বিল কীভাবে গণনা করা হচ্ছে, বিদ্যুতের ট্যারিফ, মিটার রিডিং পদ্ধতি বা বিলিং ব্যবস্থায় কোনো পরিবর্তন আনা হয়েছে কিনা; এসব বিষয়ে দ্রুত স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন আল দোসেরি।
logo-1-1740906910.png)