সৌদি আরব সরকার দেশটিতে ইসলাম গ্রহণকারীদের জন্য ‘নিউ মুসলিম ডিজিটাল কার্ড চালু করেছে। দেশটির ইসলামবিষয়ক দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয় এই নতুন সেবাটি তাওয়াক্কালনা অ্যাপের সঙ্গে যুক্ত করেছে, যাতে ইসলাম গ্রহণের পুরো প্রক্রিয়া আরো সহজ, দ্রুত এবং ডিজিটালভাবে সম্পন্ন করা যায়। মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই সেবার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহীদের আবেদন জমা দেওয়া থেকে শুরু করে যাচাই, অনুমোদন এবং ডিজিটাল কার্ড ইস্যু; সব প্রক্রিয়াই এখন অনলাইনে সম্পন্ন হবে। এর ফলে আবেদনকারীদের বিভিন্ন দপ্তরে সরাসরি উপস্থিত হওয়ার প্রয়োজন অনেকটাই কমে যাবে এবং সেবা গ্রহণ হবে আরো দ্রুত ও সহজ।
প্রতিটি ডিজিটাল ‘নিউ মুসলিম’ কার্ডে একটি কিউআর (QR) কোড থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই কিউআর কোড স্ক্যান করে কার্ডটির সত্যতা যাচাই করতে পারবে এবং নিশ্চিত হতে পারবে যে এটি ইসলামবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইস্যু করা হয়েছে।
সৌদি সরকার জানিয়েছে, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সরকারি সেবার মান উন্নয়ন, সেবাপ্রাপ্তি সহজ করা এবং ব্যবহারকারীদের জন্য আরো নির্ভরযোগ্য ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
logo-1-1740906910.png)