Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে এশীয় দম্পতির জেল, বহিষ্কার আদেশ বহাল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১৮:৪৩

বাহরাইনে এশীয় দম্পতির জেল, বহিষ্কার আদেশ বহাল

বাহরাইনে নবজাতকের মৃত্যু ও মরদেহ গোপনে দাফনের ঘটনায় এক এশীয় দম্পতির তিন বছরের কারাদণ্ড বহাল রেখেছে দেশটির ফার্স্ট হাই ক্রিমিনাল কোর্ট অব আপিল। একই সঙ্গে শিশুটিকে কর্তৃপক্ষকে না জানিয়ে দাফনে সহায়তা করার দায়ে মায়ের এক বন্ধুর এক বছরের জেলও বহাল রাখা হয়েছে।

আদালত আরো নির্দেশ দিয়েছে, অবৈধভাবে বসবাসের অপরাধে তিনজনকেই অতিরিক্ত এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে এবং সাজা শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। আদালতের নথি অনুযায়ী, ২০২৫ সালের আগস্টে অবৈধ বসবাসের কারণে চিকিৎসা নিতে সাহস না পাওয়ায় ওই ৩৫ বছর বয়সী নারী বাড়িতেই প্রায় ছয় থেকে সাত মাসের গর্ভাবস্থায় অপরিণত শিশুর জন্ম দেন।তিনি একাই সন্তান প্রসব করেন এবং নিজেই অ্যাম্বিক্যাল কর্ড কাটেন। শিশুটির সংকটাপন্ন অবস্থা সত্ত্বেও তিনি কোনো চিকিৎসা নেননি।

জন্মের পর শিশুটি জীবিত থাকলেও পরদিন তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন থাকা সত্ত্বেও বাবা-মা তাকে হাসপাতালে না নেওয়ায় শিশুটির মৃত্যু হয়। এরপর তারা আইন অনুযায়ী জন্ম ও মৃত্যুর তথ্য কর্তৃপক্ষকে না জানিয়ে মায়ের ৩৯ বছর বয়সী এক বন্ধুর সহায়তায় বাসার কাছেই শিশুটিকে গোপনে দাফন করেন।

এ ঘটনায় আদালত বাবা-মাকে অবহেলা ও প্রয়োজনীয় চিকিৎসা না দিয়ে সন্তানের মৃত্যুর জন্য দায়ী সাব্যস্ত করে তিনজনকে দোষী ঘোষণা করে আগের সাজাই বহাল রাখে।

Logo