কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন (PACI) ৪২৫ জনের নিবন্ধিত আবাসিক ঠিকানা (রেসিডেনশিয়াল অ্যাড্রেস) সরকারি রেকর্ড থেকে বাতিল করেছে। সম্পত্তির মালিকদের দেওয়া তথ্য এবং যেসব ভবন ভেঙে ফেলা হয়েছে, সেসব ভবনের ঠিকানা বাতিলের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ সরকারি গেজেট ‘কুয়েত আল-ইয়াওম’-এ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের ৩০ দিনের মধ্যে নতুন আবাসিক ঠিকানা নিবন্ধন বা বিদ্যমান তথ্য হালনাগাদ করার নির্দেশ দিয়েছে। পিএসিআই জানিয়েছে, ক্ষতিগ্রস্তরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে সরকারি ই-সেবার অ্যাপ ‘সাহেল (Sahel)’ ব্যবহার করে নতুন ঠিকানা নিবন্ধন বা তথ্য সংশোধন করতে পারবেন। কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, নির্ধারিত ৩০ দিনের মধ্যে নতুন ঠিকানা নিবন্ধন না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ ক্ষেত্রে সর্বোচ্চ ১০০ কুয়েতি দিনার পর্যন্ত জরিমানা করা হতে পারে। একাধিক ব্যক্তির ক্ষেত্রে এই জরিমানার পরিমাণ ব্যক্তির সংখ্যা অনুযায়ী বাড়তে পারে।পিএসিআই নাগরিক ও প্রবাসীদের সঠিক ও হালনাগাদ আবাসিক তথ্য সংরক্ষণের আহ্বান জানিয়েছে।
logo-1-1740906910.png)